কক্সবাজারে ভয়াবহ পাহাড় ধস: একই পরিবারের তিনজনের মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ আগu ২০২৪ ০৫:৫৫ অপরাহ্ণ   |   ৮৫৮ বার পঠিত
কক্সবাজারে ভয়াবহ পাহাড় ধস: একই পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকা প্রেস
কক্সবাজার জেলা প্রতিনিধি:-

কক্সবাজারে পেকুয়া উপজেলায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ আগস্ট) ভোরে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
 

কক্সবাজারের পেকুয়ায় ভোররাতে ঘটে যাওয়া এক ভয়াবহ পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ আগস্ট) ভোরে উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন মমতাজ বেগম (৩৮), তার মেয়ে মইনা বেগম (১১) এবং ছেলে তোহা মিয়া (৭)।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পেকুয়ার একটি দুর্গম এলাকায় এই পাহাড় ধস ঘটেছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।