বাজেট অধিবেশন শুরু ৭ জুন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ মে ২০২৬ ০৫:৪৩ অপরাহ্ণ   |   ৪৭ বার পঠিত
বাজেট অধিবেশন শুরু ৭ জুন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬ সালের বাজেট অধিবেশন আগামী ৭ জুন শুরু হতে যাচ্ছে।

 

বৃহস্পতিবার সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৬ সালের ৭ জুন, রোববার বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশনটি ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে।