নওগাঁয় খাল পুনঃখনন কাজের উদ্বোধন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ এপ্রিল ২০২৬ ০৪:৫৮ অপরাহ্ণ   |   ৫৫ বার পঠিত
নওগাঁয় খাল পুনঃখনন কাজের উদ্বোধন

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:


নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে হামরার বিল থেকে কৃষ্ণপুর অভিমুখে ২ কিলোমিটার ৪০ মিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে ফলক উন্মোচন ও কোদাল দিয়ে মাটি কাটার মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। পরে তিনি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

এছাড়াও একই দিনে বক্তারপুর ইউনিয়নের শ্যামপুর মেইন রাস্তা থেকে হরিপুর হয়ে কালুপাড়া বিল অভিমুখে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে ১২০০ মিটার আরেকটি খাল পুনঃখনন কাজেরও উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে খাল দুটি পুনঃখনন করা হচ্ছে।

সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে শুষ্ক মৌসুমে পানির সংকট কমবে, ফসল উৎপাদন বাড়বে এবং দেশীয় মাছের চাহিদা পূরণে সহায়ক হবে। এতে এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সাবেক সদস্য সচিব বায়েজিত হোসেন পলাশ, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফি তুহিন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।