হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিভাগীয় কমিশনারকে শিবিরের স্মারকলিপি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৬ ০২:০৬ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিভাগীয় কমিশনারকে শিবিরের স্মারকলিপি

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবিরের জনশক্তিদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।

 

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েমসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

 

স্মারকলিপিতে উত্থাপিত দাবিসমূহ—

 

১। হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার করতে হবে।

 

২। ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে।

 

৩। দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

 

৪। দায়িত্বে অবহেলা ও নিষ্ক্রিয়তার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

৫। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।

 

৬। ভবিষ্যতে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।