মো. হারুন অর রশিদ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন উপজেলার ঝুনকির চর এলাকার বাসিন্দা মো. আব্দুল হান্নান (৩৬) ও মো. হাসমত আলী (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাইটকামারী এলাকার একটি পুকুরপাড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রৌমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।