বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জনমত গঠনে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ জানুয়ারি ২০২৫ ০৪:২৮ অপরাহ্ণ   |   ১০০০ বার পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জনমত গঠনে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে।

ঢাকা প্রেস নিউজ


আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সংগঠনটি সারাদেশে লিফলেট বিতরণ, সমাবেশ এবং জনসংযোগের আয়োজন করবে। এই কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে অংশগ্রহণ করবে।

 

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি-তে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্রের দাবি জানানো হয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকার এটি সমর্থন করেছে। তিনি আশাবাদী, এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
 

হাসনাত আরও বলেন, ফ্যাসিবাদী সরকার দেশের মানুষের স্বাধীনতা হরণ করেছিল, আর তাদের লক্ষ্য হলো জনগণের কাছে পৌঁছানো। তারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পেশাজীবী মানুষের মধ্যে জনসংযোগ চালানোর পরিকল্পনা করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে।
 

সংগঠনের আহ্বায়ক আরও বলেন, সরকার এই ঘোষণাপত্র নিয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। সকল অংশীজনের সঙ্গে আলোচনা প্রয়োজন। তিনি সরকারের প্রতি আহ্বান জানান যে, শিগগিরই এই গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ শুরু করা উচিত, এবং এই কাজে সহযোগিতা দিতে তারা প্রস্তুত।