সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৫০ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪১ অপরাহ্ণ   |   ২২৫ বার পঠিত
সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৫০ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে আসার পর নগদ ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান চালায় পুলিশ। ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।