শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ   |   ৪১ বার পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

অষ্টম এনটিআরসিএ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

প্রকাশিত ফলাফলে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

এনটিআরসিএ-এর পরিচালক (উপসচিব) ড. মোহাম্মদ মনজুরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী অনলাইনে আবেদন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজার ১৪৬ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৯৪২ জন।

উত্তীর্ণ পরীক্ষার্থীদের রোল নম্বরসমূহ এনটিআরসিএ-এর দাপ্তরিক ওয়েবসাইটে (https://ntrca.gov.bd) প্রকাশ করা হয়েছে। 

এছাড়া উত্তীর্ণ পরীক্ষার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে।

এনটিআরসিএ জানিয়েছে, প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে এনটিআরসিএ-এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে প্রকাশিত এই ফলাফল বিধিসম্মত কারণে সংশোধন করার অধিকার এনটিআরসিএ সংরক্ষণ করে।