|
প্রিন্টের সময়কালঃ ০৩ মে ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ মে ২০২৬ ০৬:০২ অপরাহ্ণ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়!


ধেয়ে আসছে ঘূর্ণিঝড়!


দেশজুড়ে টানা বৃষ্টি ও আবহাওয়ার পরিবর্তনের মধ্যে নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে চলতি মাসে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, মে মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ২ থেকে ৩ দিন শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, যেখানে শিলাবৃষ্টিও হতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা সাধারণত স্বাভাবিক পর্যায়ে থাকতে পারে। তবে মাসজুড়ে ১ থেকে ৩ দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং একটি তীব্র তাপপ্রবাহের শঙ্কাও রয়েছে।

নদ-নদীর পরিস্থিতি প্রসঙ্গে পূর্বাভাসে বলা হয়, প্রধান নদীগুলোর প্রবাহ স্বাভাবিক থাকলেও বিচ্ছিন্ন ভারী বৃষ্টির কারণে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নদীর পানি সাময়িকভাবে বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর সাধারণ মানুষকে সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতিতে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬