|
প্রিন্টের সময়কালঃ ০৪ মে ২০২৬ ০৮:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ মে ২০২৬ ০৫:২৪ অপরাহ্ণ

নওগাঁর রানীনগরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা


নওগাঁর রানীনগরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা


নওগাঁ প্রতিনিধি:


নওগাঁর রানীনগর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (৪ মে ২০২৬) পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
 

অভিযানকালে উপজেলার চকাদিন এলাকায় পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত ‘মেসার্স দ্বীপ ব্রিকস’ নামের একটি ইটভাটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হলে তা তাৎক্ষণিক আদায় করা হয়।
 

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়ন আনসারের একটি দল অংশ নেয়।
 

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬