পিরোজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বর্ণাঢ্য উদ্বোধন
পিরোজপুর প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে শুরু হয়েছে জেলা পর্যায়ের বৃহৎ ক্রীড়া আসর ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। শনিবার (২ মে) পিরোজপুর জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এর আগে বিকেল ৫টা ০৮ মিনিটে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী এই কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী Tarique Rahman। ভার্চুয়াল মাধ্যমে দেশের সব জেলা স্টেডিয়ামে একযোগে উদ্বোধনী কার্যক্রম সম্প্রচার করা হয়।
পিরোজপুরে স্থানীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী Ahmad Sohel Manzur। তিনি বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নতুন কুঁড়ি স্পোর্টস সেই লক্ষ্যেই একটি সময়োপযোগী উদ্যোগ।”
তিনি আরও জানান, তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে একটি বিশেষ কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে আধুনিক খেলার মাঠ ও স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যেখানে সাধারণ মানুষের জন্য হাঁটার পথও থাকবে।
জেলা প্রশাসনের আয়োজনে এবং পিরোজপুর জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশ নিচ্ছে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ বিভিন্ন ইভেন্ট রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল, জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬