টকশো নিয়ে ক্ষোভ মারদিয়া মুমতাজের
মারদিয়া মুমতাজ জানিয়েছেন, বেসরকারি টেলিভিশন অনুষ্ঠান ‘টাইমলাইন বাংলাদেশ’-এ অংশ নিয়ে তিনি বারবার বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এ কারণে ভবিষ্যতে কাজী জেসিন পরিচালিত এ অনুষ্ঠানে আর অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি।
গতকাল শুক্রবার ( ১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে মারদিয়া মুমতাজ একথা বলেন।
তিনি লেখেন, গাজীটিভি, জিটিভির 'টাইমলাইন বাংলাদেশ' প্রোগ্রামের সাথে আমি সম্ভবত যুক্ত হয়েছি তিনবার, অথবা চারবার। প্রতিবার আলোচনার প্যানেল ছিলো রাজনৈতিকভাবে অসম। তিনজন আলোচকের মধ্যে আমি ছাড়া বাকি দুইজন এক মতের। সবচেয়ে বৈসাদৃশ্য ব্যপার হল, হোস্ট নিজেও তার নিরপেক্ষতার প্রতিশ্রুতি না রেখে আমার ও আমার দলের বিরুদ্ধে বিষোদগারে নেমে গেছেন ক্যামেরার সামনেই। এমনকি আমাকে কোনও ব্যখ্যা দিতেও সুযোগ দেন নি। তিনি সাংবাদিক না হলেও, একটি প্রোগ্রামের হোস্ট হিসেবে তার এ আচরণ নিঃসন্দেহে নিন্দাযোগ্য।
‘আমার উপস্থিতিতে দুইটি প্রোগ্রামে আমাকে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করার জন্য প্রশ্ন করা হয়, আমার জবাব দু'টিকেই বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ট্রলের জন্য ফ্রেম করা হয়। অনুষ্ঠান বা হোস্ট এ জন্য কোনও দুঃখ প্রকাশ করেন নি।’
‘এই আচরণটি কেবল নিন্দনীয় নয়, আমার জন্য অসম্মানজনক। আমি সিদ্ধান্ত নিয়েছি কাজী জেসিন পরিচালিত 'টাইমলাইন বাংলাদেশ' অনুষ্ঠানে আমার উপস্থিত থাকা আর আমার পক্ষে সম্ভব হবে না। এই সিদ্ধান্ত আমার ব্যক্তিগত।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬