|
প্রিন্টের সময়কালঃ ০৪ মে ২০২৬ ০৭:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ মে ২০২৬ ০৪:৪৫ অপরাহ্ণ

গাইবান্ধায় হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি


গাইবান্ধায় হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি


সিরাজুল ইসলাম রতন ,গাইবান্ধা প্রতিনিধি:



গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া এলাকায় পরিচ্ছন্নতা কর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৩ মে) দুপুরে কাঁচারি বাজারে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও বাঁশফোড় কল্যাণ পরিষদের জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
 

মানববন্ধনে জেলা সাধারণ সম্পাদক রাজেশ বাঁশফোড়ের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা সভাপতি দিলীপ বাঁশফোড়, সন্তোষ বাঁশফোড়, কীর্তন বাঁশফোড়, সোহেল বাঁশফোড় ও বকুল বাঁশফোড়সহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে হরিজন সম্প্রদায়ের অর্ধশতাধিক সদস্য অংশ নেন।
 

বক্তারা অভিযোগ করেন, হীরালালের ছেলে রবিনকে চুরির মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেন প্রতিবেশী আব্দুর রশিদ। পরবর্তীতে স্থানীয় শালিসে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হলে ক্ষিপ্ত হয়ে গত ১৭ এপ্রিল ধারালো অস্ত্র দিয়ে হীরালালকে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও এখনো আসামি গ্রেফতার হয়নি বলে অভিযোগ করেন বক্তারা। তারা আরও জানান, ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।
 

মানববন্ধন থেকে দ্রুত আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬