|
প্রিন্টের সময়কালঃ ১৬ এপ্রিল ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ এপ্রিল ২০২৬ ০৬:১১ অপরাহ্ণ

বাঁশখালীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪


বাঁশখালীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪


মুহাম্মদ আলী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে প্রশাসন।

বুধবার (১৫ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকনের নেতৃত্বে এবং বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে কালীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পালেগ্রাম সর্বদাপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই পোটলা গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন—মৃত শিবু সরদারের ছেলে প্রদীপ সরদার (৫০) এবং আবুল কালামের ছেলে রাসেল (২০)।

মোবাইল কোর্টের মাধ্যমে আটক দুইজনকে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেন বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ।

এদিকে একইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল থেকে ২ হাজার পিস ইয়াবাসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন—লোহাগাড়া উপজেলার আমিরাবাদ মাস্টারপাড়া এলাকার কামাল উদ্দীনের ছেলে মো. শাহাদাত হোসেন ইরফান (৩৮) এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পূর্ব খয়রাতিপাড়া এলাকার মৃত গুরা মিয়ার ছেলে শেখ আহমদ ওরফে শেখাব (৩৮)।

ইয়াবাসহ গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬