|
প্রিন্টের সময়কালঃ ০২ মে ২০২৬ ১১:৪৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ মে ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ণ

গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার দাওয়াতে খায়র ইজতিমা অনুষ্ঠিত


গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার দাওয়াতে খায়র ইজতিমা অনুষ্ঠিত


আবদুল হাকিম রানা:

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির উদ্যোগে দাওয়াতে খায়র ইজতিমা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) সকাল ৯টায় পটিয়া শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদে এ ইজতিমা অনুষ্ঠিত হয়।

ইজতিমায় বক্তারা বলেন, মুসলিম নর-নারীদের ইসলামের মৌলিক বিধি-নিষেধ সহজভাবে শেখানোই দাওয়াতে খায়র মজলিসের মূল উদ্দেশ্য। তাই এই কার্যক্রমকে আরও বিস্তৃত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির তত্ত্বাবধানে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহযোগিতায় এ আয়োজন করা হয়।

দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক মুফতি সৈয়দ অসিয়র রহমান আল কাদেরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার ও হাবিবউল্লাহ মাস্টারের পরিচালনায় ইজতিমা অনুষ্ঠিত হয়।

ইজতিমায় প্রধান মুয়াল্লিম হিসেবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুফতি কাজী আবদুল ওয়াজেদ। সমসাময়িক বিভিন্ন বিষয়ে তা’লিম ও বয়ান প্রদান করেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা আবদুল মান্নান এবং সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ জালাল উদ্দীন আল আজহারী।

এ সময় বক্তারা দাওয়াতে খায়র কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

ইজতিমায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন মাওলানা ইমরান হাসান আল কাদেরী। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, কর্মকর্তা এবং প্রশিক্ষণপ্রাপ্ত মুয়াল্লিমরা অংশগ্রহণ করেন।

দাওয়াতে খায়র বর্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ ইজতিমা থেকে আগামী তিন মাসের জন্য বিষয়ভিত্তিক সিলেবাসও ঘোষণা করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬