|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৬ ০৭:১০ অপরাহ্ণ

১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে। ওই দিন রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

তিনি জানান, হজযাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দু-এক দিনের মধ্যে হজ ক্যাম্প পরিদর্শন করবেন সরকারপ্রধান। হজ ব্যবস্থাপনা নিয়ে কোনো অনিয়ম মানা হবে না। এবার ফ্লাইটের কোনো জটিলতা হবে না।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬