ফ্লোরিডায় নিহত লিমনের মরদেহ ঢাকা পৌঁছাবে ৪ মে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা স্থানীয় সময় বৃহস্পতিবার বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে। টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটি অব টাম্পা বে’তে (আইএসটিবিএ) জানাজা অনুষ্ঠিত হয়।
ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, নিহত জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। পরে গত শুক্রবার স্থানীয় একটি সেতুর কাছ থেকে পুলিশ তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।
একই দিনে নিখোঁজ হন একই বিশ্ববিদ্যালয়ের আরেক পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। তবে এখনো তাঁর মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি।
দূতাবাস সূত্রে আরও জানা গেছে, জামিলের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ৪ মে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে হিশাম সালেহ আবুঘরবেহ নামের এক মার্কিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামিলের রুমমেট ছিলেন বলে জানা গেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬