নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে জোটবদ্ধ ইসরায়েলের বিরোধীরা
জাতীয় নির্বাচন সামনে রেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হয়েছেন দেশটির বিরোধী নেতারা।
বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদ যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, মতাদর্শগত পার্থক্য ভুলে তারা নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকারকে পরাজিত করতে একসঙ্গে কাজ করবেন।
ডানপন্থী বেনেট ও মধ্যপন্থী লাপিদ তাদের রাজনৈতিক দল একীভূত করে ‘টুগেদার’ নামে একটি নতুন জোট গঠনের পরিকল্পনা করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইসরায়েলের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন এবং বিকল্প নেতৃত্ব গড়ে তুলতেই এই জোট গঠন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে লাপিদ বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, দেশের ভবিষ্যৎ ও রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় এই ঐক্য অপরিহার্য। তিনি আরো বলেন, ইসরায়েলকে বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে একটি দায়িত্বশীল ও স্থিতিশীল সরকার গঠন করতে হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬