|
প্রিন্টের সময়কালঃ ২৭ এপ্রিল ২০২৬ ০৩:১৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ

দেশের ৫ জেলার জন্য সতর্কবার্তা


দেশের ৫ জেলার জন্য সতর্কবার্তা


রাজধানী ঢাকাসহ ৫ জেলার জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বার্তায় এ সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, গতকাল ২৬ এপ্রিল দুপুর ১২ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০-৮০ কিমি/ঘণ্টা বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এ সময় কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬