|
প্রিন্টের সময়কালঃ ২৫ এপ্রিল ২০২৬ ০২:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ এপ্রিল ২০২৬ ১১:২১ পূর্বাহ্ণ

কমলাপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু


কমলাপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু


রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনে উঠার সময় পা পিছলে পড়ে গিয়ে আসমা ভুঁইয়া (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আসমা ভুঁইয়া দক্ষিণখান মোল্লার টেক এলাকার মো. মমিনের স্ত্রী।

মৃত আসমা ভুইয়ার মেয়ের জামাই সাইফুল জানান, সকালে তার শ্বশুর-শাশুড়ি মুন্সিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে দক্ষিণখান বাসা থেকে ট্রেনে চড়ে কমলাপুর আসেন।

সেখান থেকে নারায়ণগঞ্জ হয়ে মুন্সিগঞ্জ যাওয়ার কথা ছিল। কমলাপুর থেকে আরেকটি ট্রেনে উঠার সময় পা ফসকে পড়ে গিয়ে চাকার নিচে কাটা পড়ে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা আছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬