|
প্রিন্টের সময়কালঃ ০২ মে ২০২৬ ০৬:৪২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ মে ২০২৬ ০৪:২৯ অপরাহ্ণ

দেশের প্রতিটি থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর


দেশের প্রতিটি থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর


রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি থানাকে দালালমুক্ত করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি এই নির্দেশ প্রদান করেন। 

থানা পরিদর্শনকালে মন্ত্রী হাজতখানাসহ বিভিন্ন কক্ষের সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এছাড়া তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিউটি অফিসার ও দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখতে হবে। থানায় সেবা নিতে আসা মানুষ যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন তিনি।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের মধ্যে কারও বিরুদ্ধে দায়িত্ব অবহেলা বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬