|
প্রিন্টের সময়কালঃ ০৩ মে ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ মে ২০২৬ ০৩:০৬ অপরাহ্ণ

বড়াইগ্রামে ভেকু ব্যবসায়ী হত্যা মামলার মূলহোতা গ্রেফতার


বড়াইগ্রামে ভেকু ব্যবসায়ী হত্যা মামলার মূলহোতা গ্রেফতার


সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:
 

নাটোরের বড়াইগ্রামে আলোচিত ভেকু ব্যবসায়ী হত্যা মামলার মূল পরিকল্পনাকারী পলাতক আসামি মো. ইকবাল হোসেন রিপন (৪৮)কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
 

শনিবার (২ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-০৫ (সিপিসি-২, নাটোর) এবং র‍্যাব-১২ (সিপিসি-২, পাবনা)-এর একটি যৌথ আভিযানিক দল পাবনা জেলার আমিনপুর থানার সৈয়দপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
 

গ্রেফতারকৃত ইকবাল হোসেন রিপন পাবনা জেলার আমিনপুর থানার সৈয়দপুর মধ্যপাড়ার বাসিন্দা। তিনি বড়াইগ্রাম থানায় দায়ের করা ভেকু ব্যবসায়ী হত্যা মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন।
 

র‍্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক ও অস্ত্র ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
 

গ্রেফতারের পর তাকে বড়াইগ্রাম থানার মামলা নং-০৯ (তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৫), দণ্ডবিধির ৩৬৪/৩০২/৩৪ ধারায় পাবনা সদর থানার মাধ্যমে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
 

র‍্যাব আরও জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬