|
প্রিন্টের সময়কালঃ ০২ মে ২০২৬ ০৩:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ মে ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ

ডিসি সম্মেলনে যোগ দিতে ঢাকায় গাইবান্ধার জেলা প্রশাসক


ডিসি সম্মেলনে যোগ দিতে ঢাকায় গাইবান্ধার জেলা প্রশাসক


সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি:



আগামী ৩ থেকে ৬ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬। এ সম্মেলনে অংশ নিতে গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

 

 

জানা গেছে, তিনি গত বৃহস্পতিবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হন এবং সম্মেলনে যোগদানের জন্য ইতোমধ্যে রাজধানীতে পৌঁছেছেন। বিষয়টি গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
 

প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিতব্য ডিসি সম্মেলনে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকরা অংশ নেবেন। মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের সরাসরি যোগাযোগের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 

সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে মতবিনিময়ের সুযোগ পাবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬