|
প্রিন্টের সময়কালঃ ১৬ এপ্রিল ২০২৬ ০৬:৩৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ এপ্রিল ২০২৬ ০৩:০৬ অপরাহ্ণ

রাজধানীতে লাক্সারিয়াস রিয়েল এস্টেট লিমিটেড এর বৈশাখী আবাসন মেলা শুরু


রাজধানীতে লাক্সারিয়াস রিয়েল এস্টেট লিমিটেড এর  বৈশাখী আবাসন মেলা শুরু


নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

লাক্সারিয়াস রিয়েল এস্টেট লিমিটেডের উদ্যোগে “বৈশাখী একক আবাসন মেলা ২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এ মেলা ১৬, ১৭ ও ১৮ এপ্রিল রাজধানীর পুরানা পল্টনের কুদ্দুস টাওয়ারে প্রতিষ্ঠানটির  প্রধান কার্যালয়ে আয়োজিত হচ্ছে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু মুছা। এ সময় আরও উপস্থিত ছিলেন ফিন্যান্স ডিরেক্টর মোহাম্মদ কামাল ঢালী, প্রকল্প পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন সরকার এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া।


অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রেতাদের জন্য আকর্ষণীয় ও সাশ্রয়ী আবাসন সুবিধা তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন প্রকল্পের বিস্তারিত তথ্য, বিশেষ অফার এবং বুকিং সুবিধা প্রদান করা হচ্ছে।


আয়োজকরা আশা প্রকাশ করেন, বৈশাখ উপলক্ষে আয়োজিত এই আবাসন মেলা ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে এবং আবাসন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।


মেলায় আগত অতিথিগণ প্রতিষ্ঠানটির চলমান ও আসন্ন বিভিন্ন আবাসন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারছেন। পাশাপাশি থাকছে বিশেষ মূল্যছাড়, সহজ কিস্তি সুবিধা এবং তাৎক্ষণিক বুকিংয়ের সুযোগ, যা ক্রেতাদের জন্য একটি বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করছে।


আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলা নববর্ষের এই আনন্দঘন সময়ে আয়োজিত বৈশাখী আবাসন মেলা ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে। এর মাধ্যমে আবাসন খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি হবে এবং মানুষের নিজস্ব আবাসনের স্বপ্ন পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬