গাইবান্ধায় টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৬ এর লিখিত পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে শুক্রবার (৮ মে) সকালে গাইবান্ধা পুলিশ লাইন্সে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. জসিম উদ্দীন।
এসময় পুলিশ সুপার নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পরীক্ষার দায়িত্বে নিয়োজিত সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করেন।
তিনি বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত প্রার্থী বাছাই নিশ্চিত করতে সকলকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
ব্রিফিং প্যারেডে নিয়োগ বোর্ডের সদস্যসহ গাইবান্ধা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬