|
প্রিন্টের সময়কালঃ ০৭ মে ২০২৬ ০১:৩৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ মে ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ

গহরপুর আল-ফালাহ একাডেমিতে বার্ষিক পুরস্কার ও বৃত্তি বিতরণ অনুষ্ঠিত


গহরপুর আল-ফালাহ একাডেমিতে বার্ষিক পুরস্কার ও বৃত্তি বিতরণ অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা (বালাগঞ্জ, সিলেট):

 

সিলেটের বালাগঞ্জ উপজেলায় গহরপুর আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসা ও শিশু সদনের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ, বৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৬ মে) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির পরিচালনা কমিটির সভাপতি ও বালাগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজকর্মী ও শিক্ষানুরাগী হাফিজ আব্দুল হাই হারুন।

 

শিক্ষক মাওলানা আব্দুল গণীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন শিশু সদন বিভাগের সুপার হাফিজ কুতুবউদ্দিন আহমদ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, শিক্ষানুরাগী গোলাম মোস্তফা মোজাহিদ এবং অভিভাবক মো. কুতুব উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা আব্দুন নূর, শিক্ষক মাওলানা রুম্মান আহমদ, মাওলানা আবুল কালাম আজাদ, আল আমিন, সুলতান আহমদসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

 

অনুষ্ঠানের শেষপর্বে ২০২৫ সালের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও বৃত্তি বিতরণ করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬