|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৬ ০৫:০২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৬ ০২:০২ অপরাহ্ণ

ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত


ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত


যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর থেকে সকল প্রকার অবরোধ তুলে নেয়, তবে তেহরান পরবর্তী দফা আলোচনায় বসতে প্রস্তুত। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি দেশটির সংবাদমাধ্যম ‘শার্গ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই শর্তের কথা জানিয়েছেন।

রাষ্ট্রদূত ইরাভানি স্পষ্ট করে বলেন, যেকোনো নতুন আলোচনার টেবিলে বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের চলমান ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বন্ধ করতে হবে।

তিনি জানান, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেওয়ার সাথে সাথেই পাকিস্তানের ইসলামাবাদে পরবর্তী ধাপের উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

ইরানের অবস্থান পরিষ্কার করে রাষ্ট্রদূত আরো বলেন, আমরা কোনো সামরিক আগ্রাসনের সূচনাকারী নই। তবে আমাদের নীতি স্পষ্ট— তারা যদি রাজনৈতিক সমাধান চায়, আমরা প্রস্তুত; আর তারা যদি যুদ্ধ চায়, তবে ইরান তার জন্যও পুরোপুরি প্রস্তুত।

বর্তমানে মধ্যপ্রাচ্যের ‘নীরব যুদ্ধক্ষেত্রে’ ইরান যেকোনো পরিস্থিতির জন্য নিজেদের সক্ষমতা বজায় রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬