|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৬ ০৭:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৬ ০৪:১৩ অপরাহ্ণ

বিরোধী দল চেয়েছিল হাম মারাত্মক আকার ধারণ করুক


বিরোধী দল চেয়েছিল হাম মারাত্মক আকার ধারণ করুক


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, বিরোধী দল চেয়েছিল হামের পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করুক। তবে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি দ্রুত অনুধাবন করে তা মোকাবিলায় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন

রোববার নগর ভবনে ডিএসসিসি আয়োজিত হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রশাসক সালাম আরও বলেন, বিগত সরকারের অবহেলার কারণেই বর্তমানে এই ধরনের স্বাস্থ্য সংকট তৈরি হয়েছে। সিটি করপোরেশনের নিয়মিত কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন না হওয়ায় বর্তমান সরকারকে অতিরিক্ত চাপের মুখে পড়তে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ডিএসসিসি সূত্র জানায়, এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আওতায় প্রায় ৪ লক্ষাধিক (৪,০২,৪৫৬) শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য মোট ৫৪০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৯০টি স্থায়ী এবং ৪৫০টি অস্থায়ী কেন্দ্র রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬