|
প্রিন্টের সময়কালঃ ২৬ এপ্রিল ২০২৬ ০৬:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ এপ্রিল ২০২৬ ০৩:৩১ অপরাহ্ণ

পটিয়ায় ২ মে চেয়ারম্যান আমজু মিয়ার ১১৭তম বলিখেলা


পটিয়ায় ২ মে চেয়ারম্যান আমজু মিয়ার ১১৭তম বলিখেলা


দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:


চট্টগ্রামের পটিয়ায় ঐতিহ্যবাহী চেয়ারম্যান আমজু মিয়া চৌধুরীর ১১৭তম বলিখেলা আগামী ২ মে ২০২৬, শনিবার অনুষ্ঠিত হবে। পৌর সদরের পাইকপাড়া সংলগ্ন পরীর দীঘির পাড়ে এ আয়োজন করা হয়েছে।

প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন এলাকা থেকে বলিরা অংশগ্রহণ করবেন। কক্সবাজার, উখিয়া, টেকনাফ, কুমিল্লা, হাটহাজারী, চকরিয়া ও বাঁশখালীসহ বিভিন্ন স্থান থেকে প্রতিযোগীরা অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

বলিখেলা ও বৈশাখী মেলা উপলক্ষে আয়োজক কমিটির আহ্বায়ক আনোয়ার আলম চৌধুরী ও সদস্য সচিব শাহজাহান চৌধুরী জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।

তারা আরও জানান, দক্ষিণ চট্টগ্রামের হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী বলিখেলা ও বৈশাখী মেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের মেলায় গ্রামবাংলার কুটির শিল্পের সমারোহও যুক্ত হয়ে আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলবে।

আয়োজক কমিটি বলিখেলা ও বৈশাখী মেলা সফল করতে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬