|
প্রিন্টের সময়কালঃ ১৫ এপ্রিল ২০২৬ ০১:৫৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ

প্রথম হজ ফ্লাইট ১৮ এপ্রিল


প্রথম হজ ফ্লাইট ১৮ এপ্রিল


আসন্ন হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের জন্য বিমানের টিকিটে বড় ধরনের স্বস্তি এসেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, এবার প্রতিটি টিকিটে ১২ হাজার টাকা কমানো হয়েছে।

 

গতকাল রোববার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো চার্টার্ড ফ্লাইট ছাড়াই ৭৮ হাজারের বেশি হজযাত্রী পরিবহনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে করে সামগ্রিক খরচ কমানো সম্ভব হয়েছে।

 

এদিকে, সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, ২০২৬ সালের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল রাতে শুরু হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শিগগিরই হাজী ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন। চলমান মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইট পরিচালনায় বড় কোনো বিঘ্ন ঘটবে না বলে আশা প্রকাশ করা হয়েছে। হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬