ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে পূজা চেরির ‘নাকফুলের কাব্য’
বিনোদন প্রতিবেদক
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত নতুন চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’। এর আগে গত ঈদুল ফিতরে তাঁর অভিনীত ‘দম’ সিনেমাটি মুক্তি পেয়েছিল।
‘নাকফুলের কাব্য’ সিনেমায় পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। ছবিটি পরিচালনা করেছেন আলোক হাসান এবং প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।
রোববার দুপুরে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিনেমাটির একটি পোস্টার উন্মোচন করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়।
ফেরারী ফরহাদের গল্প ও সংলাপে নির্মিত এই চলচ্চিত্রে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করে প্রেম ও বিরহের একটি আবেগঘন কাহিনি তুলে ধরা হয়েছে।
সিনেমাটি প্রসঙ্গে পূজা চেরি বলেন, “এই গল্পটি আমার হৃদয়ের খুব কাছের। এখানে প্রেম, কষ্ট এবং স্বপ্ন খুব বাস্তবভাবে ফুটে উঠেছে। দর্শকরা চরিত্রটির সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন বলে আমি বিশ্বাস করি।”
অন্যদিকে সৈয়দ আশিক রহমান, পরিচালক, বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড ও প্রধান নির্বাহী কর্মকর্তা, আরটিভি বলেন, “আমরা সবসময় নান্দনিক ও পারিবারিক গল্পভিত্তিক সিনেমা নির্মাণে গুরুত্ব দিয়ে থাকি। ‘নাকফুলের কাব্য’ আমাদের সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ। এটি কেবল একটি সিনেমা নয়, বরং আমাদের মানুষের গল্প।”
প্রেম, রোমান্টিকতা ও কমেডি ঘরানার এই সিনেমাটিতে তিনটি গান রয়েছে। এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ ও আলীরাজসহ আরও অনেকে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬