|
প্রিন্টের সময়কালঃ ০২ মে ২০২৬ ০৭:৪২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ মে ২০২৬ ০৫:৩৭ অপরাহ্ণ

জাপান পৌঁছেছেন জামায়াত আমির


জাপান পৌঁছেছেন জামায়াত আমির


জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের সরকারি সফরে জাপানে পৌঁছেছেন।

 

শনিবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি জাপানের টোকিওতে অবতরণ করেন। স্থানীয় সময় বিকেলে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছালে তাকে স্বাগত জানান ইসলামিক মিশন জাপানের নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা।

 

সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি এবং ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।

 

সফরকালে ডা. শফিকুর রহমান জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন আয়োজনে অংশ নেবেন। পাশাপাশি সেমিনার, মতবিনিময় সভা এবং জাপান সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৯ মে সফর শেষ করে তার দেশে ফেরার কথা রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬