ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বৃষ্টির পানি কাজে লাগাতে হবে
ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বিকল্প উৎস থেকে নিরাপদ পানি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে রাজধানীতে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ঢাকায় গভীর নলকূপের ওপর অতিরিক্ত নির্ভরতা দিন দিন বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। ভূগর্ভস্থ পানি উত্তোলনের এই প্রবণতা নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে পানির সংকট আরও তীব্র হতে পারে।
তিনি আরও বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে হাতিরঝিল, আশুলিয়া এলাকার পানি সংরক্ষণ এবং পরিশোধনের মাধ্যমে ব্যবহারযোগ্য করার বিষয়েও কাজ করতে হবে।
ঢাকার আশপাশের নদ-নদীগুলোর পানি ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখার ওপরও জোর দেন তিনি। তার মতে, বিকল্প উৎস থেকে পানি সরবরাহ বাড়াতে পারলে শহরের পানির ওপর চাপ অনেকটা কমে আসবে।
সভায় মির্জা ফখরুল সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে এখনই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি।
এ সময় তিনি পানি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬