|
প্রিন্টের সময়কালঃ ১৬ এপ্রিল ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৬ ০১:০৮ অপরাহ্ণ

মায়ের শাড়িতে বৈশাখের স্মৃতি, সন্তানদের ঘিরে আবেগঘন পরীমণি


মায়ের শাড়িতে বৈশাখের স্মৃতি, সন্তানদের ঘিরে আবেগঘন পরীমণি


পহেলা বৈশাখ আনন্দ-উচ্ছ্বাসেই কেটে যাচ্ছে ঢালিউড অভিনেত্রী পরীমণির। তবে এবারের উৎসব তার কাছে একটু ভিন্ন, নিজেকে নয় বরং সন্তানদের ঘিরে সাজিয়েছেন বিশেষ দিনটি।

সামাজিকমাধ্যমে এক পোস্টে শৈশবের স্মৃতিচারণ করেছেন এই অভিনেত্রী। তুলে ধরেছেন তার সাদামাটা বেড়ে ওঠার কথা, আর মায়ের শাড়ির সঙ্গে জড়িয়ে থাকা আবেগঘন স্মৃতি।

পরীমণি লিখেছেন, ছোটবেলায় তার মা ও নানীর শাড়ি কেটে বৈশাখের জামা বানাতেন। সেই স্মৃতির কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি লিখেছেন, 'ছোটবেলায় আমিও আমার মায়ের শাড়ি, নানীর শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম- কি আনন্দ, সে যে কি আনন্দ!'

শৈশবের সেই ভালোবাসা ও ঐতিহ্য এবার নিজের সন্তানদের মাঝে ছড়িয়ে দিতে চান এই অভিনেত্রী। তাই নিজের শাড়ি দিয়ে তৈরি করেছেন সন্তানদের বৈশাখী পোশাক।

পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আমি তো শুধু আমার বাচ্চাদের ঘুম থেকে ওঠার অপেক্ষায় আছি। কখন ওরা উঠবে আর তার মায়ের শাড়ি দিয়ে বানানো বৈশাখী জামা পরে আমার চোখের পাতায় ঘুরবে।'

সন্তানদের সাজে নিজের শৈশবকে খুঁজে পাওয়ার এই আবেগঘন মুহূর্ত যেন তার বৈশাখ উদযাপনকে আরও বিশেষ করে তুলেছে


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬