বড়াইগ্রামে মামলা প্রত্যাহার ও আটক দুইজনের মুক্তির দাবিতে মানববন্ধন
সুরুজ আলী,বড়াইগ্রাম (নাটোর):
নাটোরের বড়াইগ্রামে একটি কথিত সাজানো মামলা প্রত্যাহার এবং গ্রেফতার দুইজনের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মশিন্দা বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অভিযুক্ত গানের শিক্ষক মিঠুন আলীর বাবা আক্কাস আলী মোল্লা, বড় ভাই খোরশেদ আলম, ভাবি রুবি খাতুন, আটক মেঘনার মা হালিমা খাতুনসহ স্থানীয় বিএনপি নেতা মজিবুর রহমান, খতিব প্রামাণিক, গফুর মোল্লা ও ওমর আলী শাহ বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে মিথ্যা ধর্ষণ মামলা সাজিয়ে মিঠুন আলীকে ফাঁসিয়েছে। একই সঙ্গে তার বড় ভাই খোরশেদ আলম ও গানের শিক্ষার্থী মেঘনা আলমকেও গ্রেফতার করা হয়েছে। তাদের দাবি, অর্থ আদায়ের উদ্দেশ্যে প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত একটি পক্ষ এ ঘটনা ঘটিয়েছে।
বক্তারা আরও বলেন, অভিযোগকারী পক্ষের অতীত কার্যক্রম নিয়েও এলাকায় বিভিন্ন সময় সালিশ হয়েছে বলে তারা দাবি করেন। তারা এ ঘটনাকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং গ্রেফতার ব্যক্তিদের মুক্তির দাবি জানান।
তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬