|
প্রিন্টের সময়কালঃ ২৩ এপ্রিল ২০২৬ ০২:৪২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ

শাহীনা ফেরদৌসী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক


শাহীনা ফেরদৌসী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক


বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসীকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসীকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬