সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কাল শপথ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল রোববার রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংসদ সচিবালয় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।
সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ মে রোববার রাত ৯টায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে সংরক্ষিত আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
এর আগে গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর মধ্যে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী ছিলেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মঈন উদ্দীন খান। তিনি ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
শপথের মাধ্যমে সংসদের সংরক্ষিত নারী আসনের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬