|
প্রিন্টের সময়কালঃ ০৩ মে ২০২৬ ০৪:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ মে ২০২৬ ০১:৫৪ অপরাহ্ণ

আট বছর পর নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আহ্বায়ক দোহা, সদস্য সচিব তাজ


আট বছর পর নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আহ্বায়ক দোহা, সদস্য সচিব তাজ


নওগাঁ প্রতিনিধি:



দীর্ঘ প্রায় আট বছর পর নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২ মে) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

দীর্ঘ বিরতির পর কমিটি ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
 

ঘোষিত কমিটিতে মামুন বিন ইসলাম দোহাকে আহ্বায়ক করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজাহান বাদশাহ। এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন শাহিদুল ইসলাম সোহাগ, আজিজুল ইসলাম, এ কে হানিফ, হাফিজুর রহমান আকাশ, জুনায়েদ আহমেদ ও আল আমিন বাদশা।
 

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাইজুল ইসলাম তাজকে।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে অনুমোদিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
 

এ বিষয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান বাদশাহ বলেন, দীর্ঘদিন পর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠিত হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। একই সঙ্গে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬