ছেলের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস, ভিডিও ভাইরাল
বিনোদন ডেস্ক:
দেশের জনপ্রিয় রক সংগীতশিল্পী জেমস-এর পারিবারিক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, নিজের ছোট ছেলে জিবরান আনামকে ড্রামস শেখানোর চেষ্টা করছেন তিনি।
ভিডিওটি ধারণ করা হয়েছে একটি প্র্যাকটিস প্যাডে। সেখানে জেমস ছেলেকে ড্রামসের বিভিন্ন শব্দ ও কৌশল দেখাচ্ছেন। এক পর্যায়ে তিনি মজার ছলে বলেন, “হাতে তুলে দিলে তো নিবি না, থাক বাবা থাক।” তবে মুহূর্তেই ছোট্ট জিবরান বাবার হাত থেকে ড্রামস স্টিক কেড়ে নেয়। এ সময় ক্যামেরার পেছন থেকে মায়ের কণ্ঠে শোনা যায় সতর্কবার্তা—“চোখে যেন না লাগে।”
ভিডিওটি প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকে মন্তব্য করেছেন, “আসছে নগরবাউল জুনিয়র।” কেউ লিখেছেন, “গুরু যখন শেখাচ্ছেন, বড় হয়ে ভালো মিউজিশিয়ান হবেই।” আবার কেউ বলেছেন, “বাপ কা বেটা।”
ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত নীরব থাকা জেমস ২০২৪ সালের ১২ জুন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমানকে বিয়ে করেন। এর এক বছর পর, ২০২৫ সালের ৮ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটনের একটি হাসপাতালে তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান জিবরান আনাম।
বর্তমানে সন্তানের সঙ্গে তার এমন সময় কাটানোর মুহূর্ত ভক্তদের কাছে বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬