|
প্রিন্টের সময়কালঃ ২৩ এপ্রিল ২০২৬ ০৭:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৬ ০৩:৫২ অপরাহ্ণ

কুমিল্লায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার


কুমিল্লায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার


অনলাইন ডেস্ক:



কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনা মিয়া ওরফে ইসমাইল (৩৯) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বুধবার (২২ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে ধান্যদৌল গ্রামে তার নিজ বসতঘর থেকে ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সোনা মিয়া ওরফে ইসমাইল ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক এবং তিনি ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের ছেলে।
 

পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এসআই সৈকত মজুমদার ও এএসআই সাইফুল আলম সিদ্দিকীসহ একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তার বসতঘর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
 

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, সোনা মিয়ার মাদক সংশ্লিষ্টতার বিষয়ে তাদের জানা ছিল না এবং দলে মাদক ব্যবসায়ীদের কোনো স্থান নেই।
 

ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬