নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা: অর্থমন্ত্রী
ঢাকা প্রেস প্রতিবেদক
চলতি বছরের মধ্যেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন করা সম্ভব হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়িত হবে।’
তিনি বলেন, পে-স্কেল নিয়ে আরও কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন। বিভিন্ন দিক পর্যালোচনা ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা শেষে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
অর্থমন্ত্রী বলেন, পে-স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট সব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর নতুন পে-স্কেলের বিস্তারিত কাঠামো ও অন্যান্য তথ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান অর্থমন্ত্রী।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬