বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবেন: সালাহউদ্দিন আহমদ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ০৩:৩০ অপরাহ্ণ   |   ২৩০ বার পঠিত
বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবেন: সালাহউদ্দিন আহমদ

ঢাকা, ২৩ ডিসেম্বর – বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা প্রদান করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
 

মঙ্গলবার গুলশানে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সরকার কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করবে না। পাশাপাশি, কওমি মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।