চট্টগ্রামের ছাত্রলীগ নেতাকে নওগাঁয় গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৪ ০৫:২১ অপরাহ্ণ   |   ৮৮৪ বার পঠিত
চট্টগ্রামের ছাত্রলীগ নেতাকে নওগাঁয় গ্রেফতার

ঢাকা প্রেস
নওগাঁ সংবাদদাতা:-

 

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি আব্দুল্লাহ আল আহসানকে ভারতে পালানোর চেষ্টা চলাকালীন নওগাঁয় গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার ভোরে মহাদেবপুর থানার একটি অভিযানে তিনি আটক হন।
 

পুলিশ সূত্রে জানা যায়, আহসান চট্টগ্রামের চান্দগাঁও থানার তিনটি মামলায় অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে হত্যা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের দেওপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে।
 

আহসান চট্টগ্রাম মহানগরীর চাটগাঁ থানার বহদ্দারহাট বাড়ইপাড়া গ্রামের বাসিন্দা এবং চান্দগাঁও উপজেলার ওমর আলী রোডে বসবাস করেন।