আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ আগu ২০২৪ ০২:১৮ অপরাহ্ণ   |   ৮৮১ বার পঠিত
আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শনিবার (৩ আগস্ট) পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে কোটা সংস্কার আন্দোলনের সময় আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শেখ হাসিনা বলেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।