নতুন ৫ উপদেষ্টার মধ্যে আজ ৩ উপদেষ্টা শপথ নিলেন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ নভেম্বর ২০২৪ ০৭:৪১ অপরাহ্ণ   |   ৬৬৮ বার পঠিত
নতুন ৫ উপদেষ্টার মধ্যে আজ ৩ উপদেষ্টা শপথ নিলেন

ঢাকা প্রেস নিউজ


অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আজ তিনজন নতুন সদস্য যোগ হয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, নতুন উপদেষ্টাদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং ব্যবসায়ী সেখ বশির উদ্দিন।


 


 

রোববার (১০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, শেষ মুহূর্তে উপদেষ্টা নির্বাচনে পরিবর্তন হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল।
 

এর আগে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ২১ জন সদস্য ছিলেন। নতুন তিনজন যোগ হওয়ায় এখন সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।