ফাউন্ডার্স কমিউনিটি ক্লাব লিমিটেডের লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স সাব-কমিটির চেয়ারম্যান হলেন আমান উল্লাহ সরকার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ জুন ২০২৬ ১২:১১ অপরাহ্ণ   |   ১২২ বার পঠিত
ফাউন্ডার্স কমিউনিটি ক্লাব লিমিটেডের লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স সাব-কমিটির চেয়ারম্যান হলেন আমান উল্লাহ সরকার

নিজস্ব প্রতিনিধি:

সামাজিক ও পেশাগত উন্নয়নে কাজ করা সংগঠন ফাউন্ডার্স কমিউনিটি ক্লাব লিমিটেডের লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স সাব-কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আমান উল্লাহ সরকার। এ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আইন, শৃঙ্খলা ও নীতিনিষ্ঠ কার্যক্রমে আমান উল্লাহ সরকারের দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষতা ও নেতৃত্বগুণ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য উপযুক্ত করে তুলেছে। তার অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স সাব-কমিটি আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

ফাউন্ডার্স কমিউনিটি ক্লাবের নেতৃবৃন্দ বলেন, একটি সুসংগঠিত ও প্রাণবন্ত কমিউনিটি গঠনে আইনগত সচেতনতা, শৃঙ্খলা এবং সুশাসনের বিকল্প নেই। আমান উল্লাহ সরকারের নেতৃত্বে কমিটির কার্যক্রম নতুন উচ্চতায় পৌঁছাবে এবং সদস্যদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে।

নবনিযুক্ত চেয়ারম্যান আমান উল্লাহ সরকারকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সদস্যরা তার সফলতা কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতে তার নেতৃত্বে ক্লাবের কার্যক্রম আরও বেগবান হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।