ছাত্রলীগের পুনরাবৃত্তি করল ছাত্রদল: শিবির সভাপতি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৬ ০২:২০ অপরাহ্ণ   |   ২৩৮ বার পঠিত
ছাত্রলীগের পুনরাবৃত্তি করল ছাত্রদল: শিবির সভাপতি

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলাকে নিষিদ্ধ ছাত্রলীগ পুনরাবৃত্তি বলে মন্তব্য করেন নুরুল ইসলাম সাদ্দাম।

 

বুধবার ( ২২ এপ্রিল) ফেসবুক পোস্টকে এমন মন্তব্য করেন তিনি।

 

পোস্টে তিনি লেখেন, শহীদ আবরার ফাহাদকে হত্যার পর রাজধানীতে যেমন নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করেছিল, গতকাল ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি করল ছাত্রদল।

 

আরও লেখেন, ছাত্রশিবিরের শান্তিপূর্ণ মিছিলে সশস্ত্র হামলা করে নিজেরাই আবার প্রতিবাদ মিছিল করছে। পতনের ডাক আসার পূর্বে এমনই আচরণ হয়।