কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা দিল দাগনভূঞা সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪০ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা দিল দাগনভূঞা সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদ

দাগনভূঞা প্রতিনিধি:


ফেনীর দাগনভূঞায় কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দাগনভূঞা সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সমাজ ও দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মেধাবীদের যথাযথভাবে উৎসাহ ও সম্মাননা প্রদান করলে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দায়রা জজ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী ছালেহ উদ্দিনমোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাগনভূঞা সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদের সভাপতি মো. আলাউদ্দিন

এ সময় অতিথিরা কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। শিক্ষার্থীদের সাফল্যে তাদের অভিভাবক ও শিক্ষকদের অবদানের কথাও তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও এলাকার মেধাবী শিক্ষার্থী ও সমাজে অবদান রাখা ব্যক্তিদের উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।