প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণাঃ প্রধানমন্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ আগu ২০২৪ ০২:৩৫ অপরাহ্ণ   |   ৭৭৯ বার পঠিত
প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণাঃ প্রধানমন্ত্রী

শনিবার (৩ আগস্ট) দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কোটা সংস্কার আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা সব সময় খোলা।

 

এ ছাড়া চলমান আন্দোলনের ইস্যুতে একগুচ্ছ নির্দেশনা দেন শেখ হাসিনা৷ তিনি বলেন, সহিংসতার ঘটনায় আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দিতে নির্দেশ দেয়া হয়েছে৷ সেইসঙ্গে প্রতিটি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে৷ 

সভায় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকারপ্রধান।

 

আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে বলে একমত প্রকাশ করেন উপস্থিত পেশাজীবী নেতারা৷