নতুন বাজেটে মাদকাসক্তদের জন্য দুঃসংবাদ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ জুন ২০২৬ ১২:০৪ অপরাহ্ণ   |   ৪৭ বার পঠিত
নতুন বাজেটে মাদকাসক্তদের জন্য দুঃসংবাদ

আর মাত্র কিছু সময়ের মধ্যেই জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচাইতে বড় বাজেট। বৃহস্পতিবার বিকালে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের এই নতুন বাজেট পেশ করবেন।

 

এবারের বাজেট আনুষ্ঠানিকভাবে পাস হওয়ার আগেই বেশ কিছু পণ্যের কর ও শুল্ক বৃদ্ধির কারণে দাম বাড়ার স্পষ্ট আভাস পাওয়া গেছে।

 

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটে ধূমপায়ী ও তামাকজাত পণ্যের ওপর করের হার বাড়ানো হচ্ছে। ফলে সিগারেট ফিল্টার, নিকোটিন পাউচ এবং উচ্চ স্তরের সব ধরনের সিগারেটের দাম আরও বৃদ্ধি পাবে।

 

মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কারণে বাজেটে সব ধরনের দেশি-বিদেশি অ্যালকোহল ও মদের ওপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হতে পারে, যার ফলে এগুলোর দাম বাড়বে।

 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাইরে বিলাসী আমদানিকৃত খাদ্যপণ্যে করের বোঝা বাড়ছে। এর মধ্যে রয়েছে বিদেশি কাজুবাদাম, আমদানিকৃত সব ধরনের মাছ এবং অন্যান্য বিলাসী খাবার।

 

উচ্চবিত্তদের ব্যবহৃত বিলাসী পণ্যে শুল্ক বাড়ানোর কারণে বাজারে বিদেশি সব ধরনের দামী প্রসাধনী ও রূপচর্চার সামগ্রীর দামও বেশ খানিকটা বাড়তে পারে।

 

নির্মাণ খাতেও খরচ বৃদ্ধির আভাস রয়েছে। এবারের বাজেটে স্থানীয় পর্যায়ে উৎপাদিত এমএস রড ও রডজাতীয় পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের কারণে বাড়ি তৈরির খরচ বৃদ্ধি পাবে।

 

মূলত করের আওতা বাড়িয়ে অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যেই সরকার সাধারণ মানুষের ওপর চাপ না ফেলে তামাক ও বিলাসী পণ্যের ওপর এই বাড়তি শুল্ক আরোপ করার পরিকল্পনা করছে।